Wednesday, June 24, 2026

হলংয়ের পর এবার সিংটাম, অগ্নিকাণ্ডের ঘটনা শতাব্দী প্রাচীন বাংলোয়

Date:

Share post:

হলংয়ের পর এবার সিংটামে শতাব্দী প্রাচীন বাংলো পুড়ে ছাই। সিংটাম দার্জিলিং শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বাংলো। উৎসবের মরশুমে ঘটে গেল আবারও ভয়াবহ দুর্ঘটনা। সিংটাম চা বাগানের ম্যানেজারের ১০৪ বচরের পুরনো বাংলোয় আগুন লাগে রবিবার রাতে। দুর্গম এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। ফলে ভস্মীভূত হয়ে গিয়েছে বাংলোটি।

১৯০২ সালে ব্রিটিশরা সিংটামের চা বাগানের ম্যানেজারের বাংলোটি তৈরি করে। সিংটাম চিকম্যান চা বাগানটি বর্তমানে বন্ধ। তবে বাংলোটি পর্যটকদের আবাসস্থল হিসাবে কাজে লাগানো হয়। কীভাবে বাংলোটিতে আগুন লাগল, তা জানা যায়নি। তদন্ত চলছে। এর আগে গত ১৮ জুন রাত সাড়ে ন’টা নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা হলং বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগে বড় ধাক্কা অজি শিবিরে, বিবৃতি দিয়ে জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...