Wednesday, June 24, 2026

এমার্জিং এশিয়া কাপের জন্য ঘোষণা ভারতীয় দল, নেতৃত্বে তিলক বর্মা

Date:

Share post:

অক্টোবরেই শুরু হচ্ছে এমার্জিং এশিয়া কাপ। আর তার জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যে দলকে নেতৃত্ব তিলক বর্মা। সহ অধিনায়কের দায়িত্বে অভিষেক শর্মা। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়েই হয় এই টুর্নামেন্ট। এবছর এই টুর্নামেন্ট হচ্ছে ওমানে। ১৮ অক্টোবর থেকে শুরু হবে এমার্জিং এশিয়া কাপ। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৯ অক্টোবর। ভারতের গ্রুপে এই দলে আছে পাকিস্তানও। এছাড়াও আছে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহী।

১৮ অক্টোবর শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল ২৭ অক্টোবর। আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম দু’টি করে দল সেমিফাইনালে উঠবে। ১৯ অক্টোবর হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি ভারত-পাকিস্তান । আমিরশাহির সঙ্গে ২১ অক্টোবর এবং ওমানের সঙ্গে ২৩ অক্টোবর খেলবেন তিলক বর্মারা। অন্য দিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান ‘এ’, বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং হংকং।

একনজরে ভারতীয় দল- তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিং (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, রমনদীপ সিং, নেহাল ওয়াধেরা, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), সাই কিশোর, হৃত্বিক শোকিন, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ, আকিব খান এবং রাসিক সালাম।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির আগে বড় ধাক্কা অজি শিবিরে, বিবৃতি দিয়ে জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...