Tuesday, March 31, 2026

বিশ্রামে রাজ্যপাল! ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা, লাইভ স্ট্রিমিং-র বায়না কোথায়? খোঁচা কুণালের

Date:

Share post:

জুনিয়র চিকিৎসকরা রাজ্যপালের (Governor of West Bengal) কাছে ‘ক্ষোভ’ জানাতে গিয়ে ক্ষুব্ধ হয়ে ফিরলেন। কারণ বিশ্রাম মোডে চলে যাওয়া রাজ্যপালের সঙ্গে দেখাই হল না তাঁদের। তবে রাজ্য প্রশাসনের সঙ্গে এক একটি বৈঠকের আগে বারবার দর কষাকষি চালাতে থাকা জুনিয়র চিকিৎসকদের রাজভবন অভিযান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল। সাক্ষাৎকারীর সংখ্যা থেকে লাইভ স্ট্রিমিং (live streaming) – কোথায় গেল চিকিৎসকদের আবদারের ঝুড়ি, প্রশ্ন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের।

সিবিআই তদন্তে আস্থা নেই। ক্ষোভ জানাতে রাজভবন (Rajbhavan) অভিযানের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার সেই অভিযানে পুলিশ তাদের আটকে দিলে পুলিশের শর্ত মতো ১২ জন জুনিয়র চিকিৎসক রাজভবনের ভিতরে যাওয়ার অনুমতি পান। তাতেই সম্মত হন চিকিৎসকরা। এই প্রসঙ্গেই কুণাল ঘোষ মনে করিয়ে দেন, কীভাবে নবান্নে (Nabanna) বৈঠকে ৩০ জন উপস্থিত থাকার দাবি জানিয়ে বৈঠক ভেস্তে দিয়েছিলেন চিকিৎসকরা। তাহলে রাজভবনে কেন সেই দাবি তাঁরা রাখেননি, প্রশ্ন কুণালের।

সেই সঙ্গে লাইভ স্ট্রিমিং নিয়েও কটাক্ষ কুণাল ঘোষের। তিনি বলেন, লাইভ স্ট্রিমিং (live streaming) করতে হবে, মিনিটস (minutes) সঠিকভাবে রাখতে হবে, এই দাবি নিয়েও দিনের পর দিন বৈঠকে বসেননি চিকিৎসকরা। অথচ রাজভবনে (Rajbhavan) কেন লাইভ স্ট্রিমিংয়ের (live streaming) দাবি নেই, প্রশ্ন তৃণমূল নেতার। সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ভিতরে বিজেপি-বাম-নকশাল কোনও আঁতাঁত হল কিনা তা কীভাবে বোঝা যাবে? দীর্ঘ সময় ধরে নতুন কোনও অরাজকতার পরিকল্পনা হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সোমবার ধর্মতলা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে গিয়েও মাত্র ১২ জন চিকিৎসক রাজভবনে ঢোকার অনুমতি পান। দীর্ঘ সময় সেখানে অপেক্ষার পরে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ নিজেদের দাবি পেশের অনুমতি পান। সেই সময়েও মাত্র ৫ সদস্যকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। সেখানে গিয়ে রাজ্যপালের (Governor) সঙ্গে দেখা করতে না পরে শুধুমাত্র স্মারকলিপি (deputation) জমা দেন তাঁরা। বাইরে এসে ক্ষোভ প্রকাশ করলেও ভিতরে রাজ্যপালের সব নির্দেশ মেনেই কর্মসূচি পালন করেন জুনিয়র চিকিৎসকরা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...