Saturday, March 21, 2026

সেজে উঠেছে রেড রোড, আজ দুর্গাপুজো কার্নিভাল ঘিরে উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

পঞ্জিকার হিসেব বলছে মঙ্গলবার দুর্গাপুজোর ত্রয়োদশী তিথি। নিয়ম মেনে উমা কৈলাসে ফিরলেও তার মৃন্ময়ী রূপ এখনও আবিষ্ট করে রেখেছে কলকাতাকে। আজ নিরঞ্জনের শেষ দিন। প্রত্যেক বছরের মতো এবারেও রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের (Durga Puja Carnival 2024) আয়োজন করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। শহরের সেরা পুজোগুলোর প্রতিমা নিয়ে শোভাযাত্রার পর বাজে কদমতলা ঘাটে নিরঞ্জন পর্ব শুরু হবে। এদিন বিকেলের সাড়ে চারটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) অনুষ্ঠানের মধ্য দিয়েই এ বছরের কার্নিভালের (Durga Puja Carnival 2024) সূচনা হবে।

চলতি বছরে ৯০টি পুজো কমিটি রেড রোডের কার্নিভালে অংশ নিচ্ছে। উপস্থিত থাকবেন বাংলা বিনোদন জগতের একাধিক সেলিব্রেটির পাশাপাশি রাজ্যের আমজনতাও। শিল্প- সংস্কৃতি জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব থেকে শুরু করে বিদেশি অতিথিদের সংখ্যাও আগেরবারের তুলনায় এবার অনেক বেশি। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর থেকে জানানো হয়েছে, চলতি বছরে যে সমস্ত পুজো কমিটিগুলি বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে তারা প্রত্যেকেই কার্নিভালে উপস্থিত থাকবে। জমিদার বাড়ির আদলে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে থাকছে র‍্যাম্প। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা। সোমবারের মধ্যেই কলকাতার একাধিক পাঁচতারা হোটেলে অনেক বিদেশি পর্যটকরা চলে এসেছেন বলে খবর পাওয়া গিয়েছে। রেড রোড জুড়ে যে সব পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবে তারা প্রত্যেকেই কয়েকটি ট্যবলো বের করে নিজেদের থিম এবং প্রতিমা প্রদর্শন করাতে পারবে।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, গোটা এলাকাটিকে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা সার্বিকভাবে গোটা বিষয়টি তদারকি করবেন। তাঁদের সাহায্য করবেন যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনাররা। লালবাজার জানিয়েছে, কার্নিভাল উপলক্ষ্যে রেড রোড ও তার আশপাশের চত্বরে প্রায় ১৫০০ পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। বাজে কদমতলা ঘাটে দু’জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গঙ্গাতেও রিভার ট্রাফিক পুলিশ (River Traffic Police) ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে (SDRF ) প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কার্নিভালের জন্য মঙ্গলবার দুপুর থেকে খিদিরপুর রোড, কিংস ওয়ে, কুইনস ওয়ে, হসপিটাল রোড, রেড রোড, আকাশবাণীর সামনের রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকবে। কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত এই বিধি নিষেধ জারি থাকবে।

 

Related articles

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...