Saturday, June 20, 2026

গাজার মসজিদে ইহুদি হামলা, যুদ্ধের ঝাঁজ বাড়াচ্ছে ইজরায়েল 

Date:

Share post:

মঙ্গলবার সকালে দক্ষিণ গাজার মসজিদে হামলা চালালো ইহুদি সেনা (attack on Gaza mosque)। মৃত অন্তত ২৯ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার ইহুদি সেনার নিশানায় ছিল সালাহ-আল-দিন মসজিদ। গত রবিবারেও গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির-সহ একাধিক জায়গায় হামলা করেছিল ইজরায়েলের সেনা।

অন্যদিন লেবাননে ইহুদি সেনার বিমান হামলায় মৃত অন্তত ২১। হিজবুল্লা নিকেষ করতে যুদ্ধের ঝাঁঝ বাড়াচ্ছে নেতানিয়াহুর দেশ। এতদিন পর্যন্ত খ্রিস্টান অধ্যুষিত এলাকায় ইজরায়েল হামলা (Israeli airstrikes on christian dominated lebanese town) না করলেও এবার আর কাউকে রেয়াত করা হবে না বলেই হুঁশিয়ারি সেদেশের প্রধানমন্ত্রীর। ইজরায়েল সেনাবাহিনীর তরফে সোমবারের এই হামলা প্রসঙ্গে কোনও মন্তব্য না করলেও, হামলার কয়েক ঘণ্টা পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, বেইরুট-সহ লেবাননের গড়ে ওঠা হিজবুল্লার সব ঘাঁটিতেই হামলা চলবে। লেবাননের উত্তরাঞ্চলে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহরে এই বিমান হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন আটজন।

 

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...