Wednesday, June 24, 2026

ভোটের ময়দানে প্রথম বার! রাহুলের ছেড়ে আসা ওয়ানড়ে প্রার্থী প্রিয়াঙ্কা

Date:

Share post:

আগামী ১৩ নভেম্বর ওয়ানাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বরেলির পাশাপাশি ওয়ানাড কেন্দ্র থেকেও জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷ কিন্তু ওয়ানাড কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেন রাহুল৷ এবার সেই  কেন্দ্রে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নাম জানিয়ে দিল কংগ্রেস।

প্রিয়াঙ্কা গান্ধী ১৯৯৯ সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত। প্রাথমিকভাবে আমেঠিতে তাঁর মা সোনিয়া গান্ধীর পক্ষে প্রচার করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক উপস্থিতি সত্ত্বেও, তিনি নিজে কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে মঙ্গলবার সরকারিভাবে নাম ঘোষণা হলেও প্রিয়াঙ্কা যে ওয়ানড়ে লড়বেন সেটা আগেই জানিয়েছিল কংগ্রেস। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেসেরই ইন্ডিয়া জোটের সঙ্গী সিপিআই। উল্লেখ্য মঙ্গলবার নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ওয়ানড় লোকসভা কেন্দ্রের ভোটগণনা ১৩ নভেম্বর। ফল ঘোষণা ২৩ নভেম্বর।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...