Wednesday, June 24, 2026

কোণঠাসা! শুভেন্দুর ডাকা মিছিলে নেই বিজেপির শীর্ষ নেতৃত্ব

Date:

Share post:

প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হাইজ্যাক করার তালে রয়েছে বিজেপি। তাঁদের ধর্না কর্মসূচিতে গিয়ে গো ব্যাক শুনে ফিরতে হয়েছে একাধিক গেরুয়া নেতৃত্বকে। এবার পতাকা ছাড়া মিছিলের ডাক দিয়ে পয়েন্ট বাড়াতে চেয়েছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কর্মী-সমর্থক তো দূর, তাঁর ডাকা মিছিলে এলেন না বিজেপিরই শীর্ষ নেতৃত্ব।

রেড রোডের পুজো কার্নিভাল বয়কটের ডাক দিয়ে শুভেন্দু পতাকা ছাড়া মিছিলে ডাকেন। কিন্তু মঙ্গলবারের সেই কর্মসূচিতে কার্যত অনুপস্থিত বিজেপির শীর্ষ নেতারা। গেরুয়াপন্থী বিশিষ্ঠজনেদেরও সেরকম কাউকে দেখা যায়নি। একমাত্র ছিলেন দলের সাংস্কৃতিক শাখার আহ্বায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর ছিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ অর্জুন সিং, প্রাক্তন বিধায়ক তাপস রায়, উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। কিন্তু প্রথমসারির কোনও নেতা বা দলের সাংসদরা ছিলেন না।

বিজেপির পতাকা ছাড়া নাগরিক সমাজকে নিয়ে মিছিলের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা। বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার রাষ্ট্রপতির সঙ্গে উত্তর আফ্রিকা সফরে রয়েছেন। কিন্তু মিছিলে দিলীপ ঘোষ, রাহুল সিনহাদেরও দেখা যায়নি। ফলে দলের মধ্যেই প্রশ্ন উঠেছে, পতাকা ছাড়া কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত শুভেন্দুর ডাকে এই মিছিলে রাজ‌্য বিজেপি কার্যত সাড়াই দিল না। মুখ রাখতে দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া থেকে কয়েকটি জায়গা থেকে লোক জড়ো করা হয়।

মিছিল শেষে শুভেন্দুর বক্তব‌্য, ‘‘মাকু—সেকুরা পারবে না। ওরা তৃণমূলের বি টিম। মাকু—সেকুরা ভোট কেটেছে বলেই অর্জুন সিং, তাপস রায়কে হারতে হয়েছে।’’ কিন্তু তার এই বক্তব্যের সমর্থন করতে নিজের দলের নেতৃত্বকেই পাশে পাচ্ছেন না বিরোধী দলনেতা।

আরও পড়ুন- রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী পালন করবে তৃণমূল, ঘোষণা কুণালের

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...