Saturday, April 4, 2026

শিশুদের পাউডার থেকে ক্যানসার! বিপুল জরিমানার মুখে জনসন অ্যান্ড জনসন সংস্থা

Date:

Share post:

বেবি পাউডারেই লুকিয়ে ক্যানসারের (Cancer) বিষ! ফের একবার চরম অস্বস্তিতে ‘জনসন অ্যান্ড জনসন’! কিন্তু এবার বড়সড় জরিমানার মুখে এই সংস্থা (Johnson & Johnson)৷ যদিও এই সংস্থার নামে আগেও বহু বিতর্ক দেখা গিয়েছিল৷ এবার ফের বড়সড় জরিমানার (Huge Fine) মুখে সংস্থা। ১৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার জন্য সংস্থাকে নির্দেশ দিল আদালত।


কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক বাসিন্দা ক্যানসারে আক্রান্ত হওয়ার পরই এই সংস্থাকে কাঠগড়ায় তুলেছিলেন জনসন অ্যান্ড জনসনকে। এবার তাঁকে ১৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার জন্য সংস্থাকে নির্দেশ দিল আদালত (Court)। অভিযোগকারীর ওই ব্যক্তির নাম প্লেনটিফ ইভান প্লটকিন। ২০২১ সালে তাঁর বিরলগোত্রীয় ক্যানসার মেসোথেলিওমা ধরা পড়ে। মারণরোগে আক্রান্ত হওয়ার পর প্লটকিন কাঠগড়ায় তোলে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারকে।

এর আগেও নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে। বলা হয় যে, জনসন বেবি পাউডারে রয়েছে অ্যাসবেস্টসের (Asbestos) মতো ক্ষতিকর খনিজ পদার্থ। এদিকে প্লেনটিফ ইভান প্লটকিনের করা মামলায় কানেকটিকাট সুপিরিয়র কোর্টের বিচারক জনসন অ্যান্ড জনসন সংস্থাকে বিপুল অঙ্কের জরিমানা করার পাশাপাশি জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত জরিমানাও গুনতে হবে তাদের। তবে সেই জরিমানার অঙ্ক পরে জানানো হবে। যদিও এই পরিস্থিতিতে সংস্থার মামলাজনিত ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেন, সংস্থা মামলার বিচারকের ‘ভুল’ রায়ের বিরুদ্ধে আপিল করবে।

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...