Saturday, April 4, 2026

‘ঐতিহাসিক’ শপথ গ্রহণ, ওমর আবদুল্লাকে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের রাজ্যের তকমা ফিরে পাওয়ার উৎসবে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ ন্যাশানাল কনফারেন্স চেয়ারপার্সন ওমর আবদুল্লার (Omar Abdullah)। অন্যতম জোট সঙ্গীর শপথের দিনে ওমরকে অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই সঙ্গে বুধবারের শপথ গ্রহণকে ঐতিহাসিক (Historic) বলে উল্লেখ বাংলার মুখ্যমন্ত্রীর।

সোশ্যাল মিডিয়ায় ওমর আবদুল্লাকে অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে অভিনন্দন ওমর আবদুল্লাকে। রাজ্যের জনজীবনের শীর্ষে (helm of the public life) এটি তাঁর দ্বিতীয় আরোহন, কিন্তু এই সন্ধিক্ষণে এই শপথ আরও ঐতিহাসিক।”

সেই সঙ্গে কাশ্মীরে গণতন্ত্রের জয়ে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, “নির্বাচনের মধ্যে দিয়ে তাঁর জয়ী হয়ে ফিরে আসাকে আমার অভিনন্দন, যা বাস্তবেই গণতন্ত্রের উৎসবের উদযাপন। আমি অভিনন্দন জানাই এই উৎসবের আসল কারিগর (real architects), অর্থাৎ জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষকে, তাঁদের এই উৎসবের এই মুহূর্তে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...