Friday, April 3, 2026

উস্কানিমূলক ফেসবুক পোস্ট! পুলিশ পদক্ষেপ নিতেই হাইকোর্টে হোমগার্ড

Date:

Share post:

আর জি করের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য থেকে উস্কানিমূলক পোস্টের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। একাধিক শুনানিতে এই ধরনের পোস্ট সরানো নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ সহ রাজ্যকে। সেই মতো একটি উস্কানিমূলক গানের ভিডিও সরানো নিয়ে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের (Barrackpur Commissionerate) বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য পুলিশের এক প্রাক্তন হোমগার্ড (homeguard)। যুবকের দাবি, গানের মিমিক্রি পোস্ট করার জন্য তাকে অস্থায়ী হোমগার্ডের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

আর জি করের ঘটনার পরে ২১ অগাস্ট ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বেলঘরিয়া থানার (Belgharia police station) অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পণ্ডা একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে একটি গানের মিমিক্রি পোস্ট করে আর জি করের ঘটনায় পদক্ষেপের দাবি জানিয়েছিলেন তিনি। তবে গানের বিষয়বস্তু নিয়ে আপত্তি জানায় ব্যারাকপুর কমিশনারেট (Barrack Commissionerate)। কাশীনাথকে ডেকে বারবার সেই পোস্ট ডিলিট করার কথা বলা হয়। তবে নিজের পোস্ট সরাতে অস্বীকার করে কাশীনাথ।

শেষ পর্যন্ত ১০ অক্টোবর অস্থায়ী ওই হোমগার্ডকে সরিয়ে দেওয়া হয়। কমিশনারেটের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন প্রাক্তন হোমগার্ড (homeguard) কাশীনাথ পণ্ডা। আর জি করের ঘটনায় যেখানে কোনও ধরনের স্পর্শকাতর পোস্ট নিয়ে সতর্ক কলকাতা পুলিশ (Kolkata Police) সহ রাজ্য পুলিশ, সেখানে পুলিশেরই অস্থায়ী পদে থেকে এই ধরনের পোস্টে স্বাভাবিকভাবেই আঙুল উঠেছিল পুলিশ-প্রশাসনের দিকে। এই ধরনের পোস্ট উস্কানির কাজ করছিল সমাজের অন্যান্য স্তরে, মত পুলিশের একাংশের।

কাশীনাথকে অস্থায়ী চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরই সরব হন তিনি। এমনকি হাইকোর্টে মামলাও করেন তিনি। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি পার্থসারথি সেন এই মামলা গ্রহণ করেন। মামলার শুনানি ১৮ অক্টোবর হওয়ার সম্ভাবনা।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...