Friday, April 3, 2026

ছিমছাম পুজোয় অপরাজিতা, পারিবারিক প্রথা মেনে লক্ষ্মী আরাধনায় গৌরব-দেবলীনা

Date:

Share post:

টলিপাড়ার (Tollywood) তারকাদের লক্ষ্মী আরাধনা মানেই শিরোনামে থাকেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। গা ভর্তি গয়নায় যেমন নিজেকে সাজান তেমনই লক্ষ্মী প্রতিমাকেও একেবারে ঘরের মেয়ের মতো অপরূপা করে তোলেন। কিন্তু এবছর একটু ব্যতিক্রম। দুর্গাপুজো নিতান্ত ছিমছাম ভাবে উদযাপনের পর এবার লক্ষ্মীপুজোতেও (Laxmi Puja)সেই ধারা বজায় রাখতে চলেছেন টলিউডের অপাদি। বুধের সকালে সাদা-লালের শাড়ি, মাথায় সোনালি মুকুট ও গয়নায় বাড়ির মেয়ের মতো লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা। সমাজমাধ্যমে জানিয়েছেন এবছর হুল্লোড়ের উদযাপন হবে না বরং ঘরোয়াভাবে পুজো সারতে চান তিনি।

প্রত্যেক বছরের মতো এবারেও ধনদেবীর আরাধনায় ব্রতী উত্তমকুমারের (Uttam Kumar)পরিবার। ঐতিহ্যবাহী চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মীপুজোর আয়োজনের (Laxmi Puja 2024) পুরোধা এখন নাতি গৌরব চট্টোপাধ্যায় (Gaurab Chatterjee) এবং বউমা দেবলীনা কুমার। এখানকার বৈশিষ্ট্য হল ভবানীপুরের চট্টোপাধ্যায় বাড়িতে মহানায়করে স্ত্রী গৌরীর আদলে আজও মা লক্ষ্মী পূজিতা হন। বিধায়ক দেবাশিস কুমারের কন্যা জানাচ্ছেন, যেভাবে নির্জলা উপোস করে উত্তমকুমার পুজো করতেন সেই ধারা বজায় রেখেছেন গৌরব। ১৯৫০ সালে ছেলে গৌতমের জন্মের বছরেই মহানায়ক উত্তমকুমারের ইচ্ছেয় ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের চট্টোপাধ্যায় পরিবারে কোজাগরী লক্ষ্মীপুজো শুরু হয়। শোনা যায় ছবি বিশ্বাসের বাড়ির পুজো দেখেই নিজের বাড়িতে পুজো করা শুরু করেন নায়ক। ওই সময় স্টুডিও পাড়া থেকে আর্ট ডিরেক্টর এসে আলপনা দিতেন। ৪৬/ই গিরিশ মুখার্জি রোডের এই পুজোতে টলিপাড়ার নিমন্ত্রণ আজও।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...