Thursday, April 9, 2026

পুরুলিয়ায় নদীর পাড় থেকে উদ্ধার বালি চাপা দেওয়া তরুণীর ক্ষতবিক্ষত দেহ

Date:

Share post:

নদীর পাড় থেকে উদ্ধার হল বালি চাপা দেওয়া তরুণীর ক্ষতবিক্ষত দেহ৷ বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর বয়স আনুমানিক ২০ বছর৷ নিহতের মুখে বেশ কিছু ক্ষতচিহ্ন রয়েছে৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷

খুনের আগে তরুণীর উপরে কোনওরকম শারীরিক নির্যাতন বা ধর্ষণ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের পরই জানা যাবে৷ বরাবাজারের ফতেপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন সকালে কুমারী নদীর পাড়ে বালির উপরে রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেন৷ রক্তের দাগ অনুসরণ করে নদীর পাড় বরাবর কিছুটা এগিয়ে যেতেই এক জায়গায় বালি চাপা দেওয়া অবস্থায় কিছু রয়েছে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের৷ এর পর সেই বালি সরাতেই তরুণীর দেহ উদ্ধার হয়৷ ওই তরুণীকে অন্যত্র খুন করেই রাতে দেহ কুমারী নদীর ধারে এসে বালি চাপা দিয়ে রেখে যাওয়া হয় বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের৷









Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...