Saturday, April 4, 2026

হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নওয়াব সিং সাইনি, ঘোষণা অমিত শাহর

Date:

Share post:

প্রত্যাশিতভাবেই হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নওয়াব সিং সাইনি (Nayab Singh Saini)। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হল বিজেপির পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে কান ঘেঁষে পরাজিত করার পরে বিজেপির মধ্যে কোনও সন্দেহ ছিল না সাইনিকেই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে। বুধবার অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন।

বৃহস্পতিবার হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে বিজেপি নেতা ও নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। সেখানে দুই জয়ী বিধায়কের পক্ষ থেকে প্রস্তাব পেশ করা হয় সাইনিকে বিধানসভার দলনেতা তথা মুখ্যমন্ত্রী (chief minister) পদে বসানোর জন্য। তাঁর নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে বিজেপি আগেরবারের থেকে আসন বাড়িয়ে ৪৮ আসন জিতেছে বলে মত দলীয় নেতৃত্বের। এরপরে সাইনিকে মুখ্যমন্ত্রী করা নিয়ে দ্বিমত কেউ প্রকাশ করেননি।

অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা হল বুধবার। হরিয়ানায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে অগ্নিবীরদের (Agniveer) হরিয়ানার সরকারে চাকরির ঘোষণা করেন অমিত শাহ। কার্যত স্পষ্ট ৪৮ আসনে জয় লাভ করলেও নিজেদের ভ্রান্ত নীতি নিয়ে ৩৭ আসন জেতা কংগ্রেসকে সমীহ করেই চলবে হরিয়ানা (Haryana) বিজেপি। আপের সঙ্গে দ্বন্দ্ব ও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত না হলে কংগ্রেস যে এই রাজ্যের বিধানসভায় অনেক বেশি সুবিধাজনক অবস্থানে থাকত, তাও স্পষ্ট বিজেপির অবস্থানে।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...