Tuesday, March 31, 2026

প্রকাশ্যে বড় নাশকতার ইঙ্গিত! ভারত-মায়ানমার সীমান্তে উদ্ধার ৩৯,৯০০ ডিটোনেটর

Date:

Share post:

প্রকাশ্যে বড় নাশকতার ইঙ্গিত! অসম রাইফেলস ও মিজোরাম পুলিশের যৌথ অভিযানে ভারত-মায়ানমার সীমান্ত থেকে উদ্ধার হল ৩৯,৯০০ ডিটোনেটর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযানে নামে যৌথবাহিনী। সেই সময় একটি মোটর বাইকে করে এই বিপুল পরিমাণ ডিটোনেটর পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। নিরাপত্তাবাহিনী সেই বাইক থামানোর চেষ্টা করে । কিন্তু চালক বাইক ছেড়ে নদী পার হয়ে পালিয়ে যায়।

গাড়িতে তল্লাশি চালিয়েই উদ্ধার হয় ৩৯,৯০০ ডিটোনেটর। উদ্ধার হওয়া ওই ডিটোনেটর মিজোরাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, মণিপুরকে আরও অশান্ত করতে এই বিস্ফোরক পাচার করা হয়ে থাকতে পারে।
সম্প্রতি মণিপুরের চুড়াচাঁদপুর, থৌবাল এবং কাকচিং জেলায় তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী, অসম রাইফেলস ও পুলিশের যৌথবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় ছিল মর্টার, অত্যাধুনিক রাইফেল, গ্রেনেডের মতো আরও নানান অস্ত্র। মিজোরামে উদ্ধার হওয়া এই বিস্ফোরকও মণিপুরের উদ্দেশে আনা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।









Related articles

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...