Wednesday, June 24, 2026

নিবিড় জনসংযোগের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই বিজয়া সম্মিলনী তৃণমূলের

Date:

Share post:

বিজয়া সম্মিলনী ঘিরেই নিবিড় জনসংযোগ শুরু করছে শাসকদল। বুধবার দলের তরফে দেওয়া সূচি অনুযায়ী কলকাতা থেকে জেলা, সর্বত্র শুরু হচ্ছে বিজয়া সম্মিলনী। বৃহস্পতিবার থেকেই বিজয়া সম্মিলনী শুরু করছে তৃণমূল (TMC)। প্রথম দিন কলকাতা-সহ ৭টি জেলায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হবে। তালিকা অনুযায়ী বীরভূমের মুরারই ১ ও ২ হবে এই অনুষ্ঠান। এছাড়াও পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, পূর্ব বর্ধমানের কালনা ১, উত্তর ২৪ পরগনার বারাকপুর, টিটাগড় ও মিনাখাঁ ১, দক্ষিণ কলকাতার ১৩২ ও ১৪২ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনী পালিত হবে। প্রতিটি অনুষ্ঠানের দায়িত্বে থাকছেন একজন করে স্থানীয় নেতৃত্ব।

বিজয়া সম্মিলনী নিয়ে বুধবার, তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, পুজো, উৎসব, উৎসব-অর্থনীতির মরশুমে তৃণমূলের কর্মী, সদস্য, সংগঠক, জনপ্রতিনিধি-সহ গোটা পরিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেনাপতিত্বে বিজয়া সম্মিলনী পালন করবে। নিবিড় জনসংযোগই এই বিজয়া সম্মিলনীর অন্যতম লক্ষ্য। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও ভাল কাজগুলিকে মানুষের কাছে তুলে ধরা হবে।

পাশাপাশি মানুষের যদি কোনও প্রস্তাব থাকে সে-সবও শোনা হবে। বিরোধীরা রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা ও চক্রান্ত শুরু করেছে সঠিক তথ্য তুলে ধরে দলীয় কর্মীরা তারও জবাব দেবেন। সেই সঙ্গে বাস্তব পরিস্থিতিটাও তুলে ধরা হবে। ওই সমস্ত বিষয়ে সিপিএম আমলে কী হয়েছিল, বিজেপিশাসিত রাজ্যে কী হচ্ছে, সে-সবও তথ্য সহকারে মানুষকে বোঝানো হবে।







Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...