Saturday, April 4, 2026

প্রয়াত অভিনেতা আবৃত্তিকার দেবরাজ রায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত অভিনেতা দেবরাজ রায় (Debraj Roy)। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা, ধারাবাহিক ও দূরদর্শনে কাজ করে এসেছেন তিনি। দূরদর্শনের (Doordarshan) প্রথম যুগে সংবাদ পাঠক হিসেবেও যুক্ত ছিলেন দেবরাজ। অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,”অভিনেতা দেবরাজ রায়ের মৃত্যুতে শোকাহত। একজন অভিনেতা যিনি আমাদের বিশিষ্ট পরিচালকদের গর্বিত করেছিলেন, তিনি দূরদর্শনের একজন জনপ্রিয় সংবাদ পাঠকও (news reader) ছিলেন। আমি তাঁকে ভবানীপুরের একজন ভালো মানুষ হিসেবে চিনতাম এবং এই ক্ষতির জন্য মর্মাহত। তার পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। আমাদের সাংস্কৃতিক জগত আজ ম্লান হয়ে গিয়েছে।”

সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দিয়ে তাঁর সিনেমা জীবন শুরু। ছিলেন মৃণাল সেনের ‘ক্যালকাটা ৭১’ ছবিতেও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...