Wednesday, June 24, 2026

BJP-র ‘ওয়াশিং মেশিনে’ সমীর ওয়ানখেড়ে! শিণ্ডের দলের প্রার্থী হতে পারেন প্রাক্তন NCB ডিরেক্টর

Date:

Share post:

মারাঠা ভূমে বিধায়নসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী নির্বাচনে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দল। আর তার মধ্যেই নয়া চমক মহারাষ্ট্রে (Maharastra)। শাহরুখ-পুত্রকে গ্রেফতার করা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর সমীর ওয়ানখেড়েকে প্রার্থী করছে শিবসেনার শিন্ডে গোষ্ঠী। তবে, ওয়ানখেড়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই কারণে তাঁকে প্রার্থী করার খবর ছড়াতেই বিরোধীদের কটাক্ষ মহারাষ্ট্র ভোটের আগে আবার ‘ওয়াশিং মেশিন’ খুলে ফেলল BJP। তাদেরই জোটসঙ্গী শিবসেনা শিন্ডে গোষ্ঠীতে টেনে সমীর ওয়ানখেড়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগ ধুয়ে ফেলবে গেরুয়া শিবির৷

এই সমীর ওয়ানখেড়েকে (Sameer Wankhede) নিয়ে বিতর্কের শেষ নেই। ২০২১ সালের অক্টোবরে বিলাস বহুল ক্রুজ কোর্ডেলিয়া থেকে ড্রাগস রাখা ও ব্যবসা করার অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন তত্কাললীন NCB ডিরেক্টর সমীর ওয়ানখেড়ে৷ মাস খানেক জেলে থাকার পরে আরিয়ানের বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ প্রত্যাহার করা হয়৷ এই সময়েই অভিযোগ ওঠে সমীর ওয়ানখেড়ে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন৷ সেই অভিযোগের প্রেক্ষিতে সমীরের বিরুদ্ধে এক সময়ে তদন্ত শুরু করেছিল ED এবং CBI৷ সেই সময়ে আইআরএস অফিসার তাঁকে বদলি করা হয়েছিল চেন্নাইয়ে৷ পরবর্তীকালে সমীর ওয়ানখেড়ের বিরুদ্ধে চলা মামলার তদন্তের গতি ক্রমশ স্লথ হয়ে যায়৷ এবার মহারাষ্ট্র ভোটের আগে সেই সমীর ওয়ানখেড়েকে (Sameer Wankhede) দলে নিয়ে শিবসেনার বিক্ষুদ্ধ অংশের প্রার্থী করা হলে আরও একবার বিজেপির ওয়াশিং মেশিন তত্বেই সিলমোহর পড়বে বলে একমত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷







Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...