Sunday, June 28, 2026

ব্যাটিং বিপর্যয় ভারতের, কিউইদের বিরুদ্ধে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দাপট দেখালেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের। মাত্র ৪৬ রানে শেষ টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন স্কোরের লজ্জা গড়ল ভারত। এদিন কিউইদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, সরফরাজ খান, ঋষভ পন্থরা।

গতকাল ছিল টেস্টের প্রথম দিন। কিন্তু বৃষ্টির জন্য প্রথম দিন বাতিল হয় ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটিং দাঁড়াতেই পারল না টিম সাউদি, মাট হেনরিদের বোলিং-এর সামনে। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২ রানে আউট হন তিনি। এরপর শূন্য রানে ফেরেন কোহলি, সরফরাজ। ১৩ রানে আউট হন যশস্বী জসওয়াল। শূন্য রানে ফেরেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২ রানে আউট হন কুলদীপ যাদব। ২০ রান্রে আউট হন ঋষভ পন্থ।

এই রানের সুবাদে লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এতদিন পর্যন্ত টেস্টের এক ইনিংসে সর্বনিম্ন রান ছিল ৭৫। দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। কিন্তু এদিন তারও কম রানে থেমে গেল রোহিত ব্রিগেড।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...