Sunday, June 28, 2026

নিজ্জরের হত্যার ঘটনায় ভারতকে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি, স্বীকার জাস্টিন ট্রুডোর

Date:

Share post:

জাস্টিন ট্রুডোর কথার রেশ ধরে কানাডাকে পাল্টা আক্রমণ শানাল ভারত। বুধবার কানাডার প্রধানমন্ত্রী স্বীকার করে নেন, গত বছর যখন খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের যোগ থাকতে পারে বলে যে অভিযোগ তুলেছিলেন, সেইসময় তার কাছে কোনও তথ্যপ্রমাণই ছিল না। পুরোটাই গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভাসিয়ে দিয়েছিলেন। ভারতকে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি। আর সেই মন্তব্যের প্রেক্ষিতে গভীর রাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে কড়া ভাষায় জানানো হয়েছে, এতদিন ধরে নয়াদিল্লির দাবি স্বীকার করে নিলেন ট্রুডো। তার দাম্ভিক আচরণের কারণেই ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত এবং ভারতীয় কূটনীতিবিদদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলেছিল কানাডা, সেটার স্বপক্ষে আমাদের ছিটেফোঁটা কোনও প্রমাণ দিতে পারেনি।ট্রুডো অবশ্য কানাডায় ভোটের আগে যাবতীয় দায় ভারতের ঘাড়ে ঠেলে দিয়েছেন। কানাডায় বৈদেশিক হস্তক্ষেপের অভিযোগে যে কমিটি গঠন করা হয়েছে, তার সামনে হাজিরা দিয়ে ট্রুডো দাবি করেন, ভারত যে তাঁর দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, সেটার আরও স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

প্রসঙ্গত, গত বছর ১৮ জুন খলিস্তানি জঙ্গি নিজ্জরের হত্যার ঘটনার পরবর্তী সময় সেই হস্তক্ষেপের স্পষ্ট ইঙ্গিত পেয়েছিল কানাডা। ট্রুডো দাবি করেন, নিজ্জরের মৃত্যুর ঘটনার পরে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে গ্যাংয়ের লড়াইয়ে খলিস্তানি জঙ্গিকে হত্যা করা হয়েছে। কিন্তু পরবর্তীতে দক্ষিণ এশিয়ার সাংসদ এবং দক্ষিণ এশিয়ার লোকজনের থেকে জানতে পারেন যে সেই ঘটনায় ভারতের যোগ আছে। তারপর সেই বিষয়টি আরও গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য গোয়েন্দা এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছিল।

ভারত-কানাডার চলমান বিতর্কের শুরু গত বছর সেপ্টেম্বরে। দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন শেষ করে দেশে ফিরেই কানাডার প্রধানমন্ত্রী দেশের সংসদে জানান, খলিস্তানের সমর্থক হরদীপ সিং নিজ্জরকে খুন করেছে ভারতীয় এজেন্ট। সেই হত্যাকাণ্ডকে কানাডার সার্বভৌমত্বের উপর আঘাত বলেও বর্ণনা করেন তিনি।









 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...