Monday, April 6, 2026

হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধিতে ১৭০০ পরামর্শ পেল এনটিএফ!

Date:

Share post:

হাসপাতালগুলোকে সুরক্ষিত রাখতে, নিরাপত্তাকাঠামো ঢেলে সাজাতে জাতীয় টাস্ক ফোর্স (National Task force) গঠনের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম বেঞ্চ (Supreme Court)। সকলের মতামত এবং পরামর্শ জানতে নিজেদের ওয়েবসাইটের সঙ্গে ‘সাজেশনস টু এনটিএফ’ নামে একটি পোর্টালকে যুক্ত করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া এই পোর্টালে গত দু’মাসে প্রায় ১৭০০ পরামর্শ জমা পড়েছে বলে খবর মিলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার মন্ত্রকে আসা পরামর্শের মধ্যে পনেরশো এসেছে সাধারণ মানুষের থেকে, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও ৩৭টি পরামর্শ এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে এই সমস্ত পরামর্শ নিয়ে টাস্ক ফোর্সের পরবর্তী আলোচনা হবে। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত করা হয়েছে তা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতন রুখতে যে আইন, তা সরকারি হাসপাতালগুলির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতেও কার্যকর রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবেন টাস্ক ফোর্সের সদস্যেরা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...