Monday, March 16, 2026

বৃহস্পতিতেও বৃষ্টি ভিজবে বাংলা, সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে! 

Date:

Share post:

কোজাগরী লক্ষ্মীপুজোর সন্ধ্যায় বৃষ্টিতে (Rain in Kolkata) বিপর্যস্ত হতে হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাকে। বৃহস্পতিতেও রেহাই নেই।আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ পরিণত হয়েছে। বাড়ছে শক্তি। সেই সঙ্গে বর্তমানে এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ।

মঙ্গল থেকে পাকাপাকি বর্ষা বিদায়ের কথা বলা হলেও নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। হাওয়া অফিসের (Weather Department) কর্তারা বলছেন, আগামী শুক্রবার পর্যন্ত মোটের উপর এমনই আবহাওয়া থাকছে। শনিবার থেকে ধীরে ধীরে বদলাবে আকাশের মুড। শুক্রবার সকালে চেন্নাইয়ের কাছাকাছি কোনও জায়গা দিয়ে স্থলভাগে নিম্নচাপ প্রবেশের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এসবের জেরেই সম্পূর্ণ বৃষ্টি বিদায় হতে গিয়েও যেন হচ্ছে না। বৃহস্পতিবার উত্তরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...