Monday, April 20, 2026

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ নেই! কৃষ্ণনগরকাণ্ডে SIT গঠন, তদন্তে CID-র সাহায্য

Date:

Share post:

কৃষ্ণনগরকাণ্ডে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে রাজ্য পুলিশ (Police)। তদন্তে সিআইডি-র সাহায্যও নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার, জানালেন ADG (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার (Supratim Sarkar)। তিনি জানান, “মৃত্যুর সঠিক কারণ এখনই বলা যাবে না। ম্যাজিসট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হচ্ছে। ওই রিপোর্ট হাতে পাওয়ার পরই ছাত্রী খুনের ঘটনায় বিস্তারিত বলা যাবে।” বৃহস্পতিবার বিকেলে শেষ হয় দেহের ময়নাতদন্ত। আর ফরেনসিক বিশেষজ্ঞের দাবি, ওই তরুণীকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। তার প্রাথমিক রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বুধবার কৃষ্ণনগরে পুজো মণ্ডপের ভিতরে এক তরুণীর অর্ধদগ্ধ অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। ঘটনায় তারই প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তবে, একজন নয়, মৃতার পরিবারের অভিযোগ, একা কারও পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তাঁকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। এই কাজে একাধিক ব্যক্তি যুক্ত।এদিন সাংবাদিক বৈঠকে এডিজি জানান, ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে ইতিমধ্যে কৃষ্ণনগরের পুলিশ সুপারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। সুপ্রতিম সরকার (Supratim Sarkar) জানান, “রাজ্যের তরফে এসপির নেতৃত্বে সিট যেমন ঘটনার তদন্ত করছে তেমনই সিআইডিও ঘটনার তদন্ত করবে।” তিনি জানান, “ম্যাজিসট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হচ্ছে। ওই রিপোর্ট হাতে পাওয়ার পরই ছাত্রী খুনের ঘটনায় বিস্তারিত বলা যাবে।”

এডিজি জানান, “তদন্তে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, শীঘ্রই প্রকৃত সত্য প্রকাশ হবে।” ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খবর, ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে, জীবন্ত অবস্থায় ওই তরুণীকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

তদন্তে নেমে এদিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক এবং ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা। পুজো মণ্ডপের যে জায়গায় দেহ উদ্ধার হয়, সেখানে থেকেই এদিন একটি দেশলাইয়ের বাক্স এবং তেলের বোতল উদ্ধার হয়৷ বোতলে সম্ভবত তরল জ্বালানি ছিল বলে অনুমান৷ এদিকে ধৃত রাহুলকে আদালতে হাজির করালে তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।







Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...