Friday, May 15, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গর্বের পাশাপাশি লজ্জারও নজির গড়লেন বিরাট

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলতে নামে ভারতীয় দল। কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে লজ্জার রান গড়ে টিম ইন্ডিয়া। মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস । আর এই ম্যাচেই খেলতে নেমে গর্বের পাশাপাশি লজ্জার নজির গড়েন বিরাট।

এদিন ভারতীয় ক্রিকেটার হিসেবে এক গর্বের মুকুট জুড়ল ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মুখুটে। বেঙ্গালুরুতে নামতেই সব ধরনের ক্রিকেটে ভারতের জার্সিতে তাঁর মোট ম্যাচ সংখ্যা দাঁড়াল এখনও পর্যন্ত ৫৩৬। যার ফলে তিনি টপকে গেলেন তাঁর প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে। তিনি খেলেছিলেন ৫৩৫টি ম্যাচ। তবে এই তালিকায় কোহলি আছেন দ্বিতীয় স্থানে । এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ৬৬৪টি ম্যাচ খেলে শীর্ষে রয়েছেন তিনি। চতুর্থ স্থানে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

তবে এই গর্বের নজিরের পাশাপাশি এক লজ্জার নজির গড়েছেন বিরাট। এদিন কিউইদের বিরুদ্ধে খেলতে নেমে শূন্যরানে রানে আউট হন বিরাট। আর এই আউট হতেই এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে মোট ৩৮ বার শূন্য রানে আউট হলেন কোহলি। ক্রিকেট বিশ্বে এই রেকর্ড আছে একমাত্র টিম সাউদির। তিনিও ৩৮বার শূন্যরানে আউট হয়েছেন। এই তালিকায় তিন নম্বরে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি শূন্য রানে আউট হয়েছেন এখনও পর্যন্ত ৩৩ বার।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে আউট, একাধিক লজ্জার নজির ভারতের


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...