Monday, April 6, 2026

আজ কলকাতা-সহ চার জেলায় তৃণমূলের বিজয়া সম্মিলনী 

Date:

Share post:

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja) শেষ হয়েছে। জেলা থেকে শহর – জমিয়ে ঠাকুর দেখা আর প্যান্ডেল হপিংয়ে নজির গড়েছেন বাংলার মানুষ। এবার পালা বিজয়া সম্মিলনীর। বৃহস্পতিবার কলকাতা এবং চার জেলার আটটি অঞ্চলে বিজয়া সম্মিলনী পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।

ঘাসফুল শিবির সূত্রে খবর এদিন বেহালা পূর্বের ১৪২ নম্বর ওয়ার্ড এবং বেহালা পশ্চিমের ১৩২ নম্বর ওয়ার্ডে বিজয়ার কর্মসূচি আয়োজিত হয়েছে। দুই জায়গাতেই বক্তা হিসাবে থাকছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম মহিলা মুখ শশী পাঁজা (Sashi Panja)। এ ছাড়া উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর-টিটাগড় এবং মিনাখাঁ-১, বীরভূমের মুরারই-১ এবং মুরারই-২, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ শহর এবং পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকেও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হবে। বারাকপুর-টিটাগড়ে বিজয়া সম্মিলনীতে বক্তার তালিকায় রয়েছে বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম। মিনাখাঁ-১ ব্লকে থাকবেন কোহিনুর মজুমদার, কালনা-১ ব্লকে সুদীপ রাহা এবং রানিগঞ্জে থাকবেন বিবেক গুপ্ত। এই অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের জনসংযোগ আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...