Sunday, June 28, 2026

ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮ বগি

Date:

Share post:

বিগত কয়েক মাস ধরে একাধিক ট্রেন দুর্ঘটনায় (Train Accident) উদ্বেগ বেড়েছে যাত্রীদের মধ্যে। রেলের তরফে সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হলেও বদলালো না সেই চিত্রটা। বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ল আগরতলা-মুম্বই লোকমান্য তিলক এক্সপ্রেস ( Lokmanya Tilak Express)। ট্রেনের ইঞ্জিন সহ ৮টি বগি (Coaches) লাইনচ্যুত হয়ে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার আগরতলা ছেড়ে লোকমান্য তিলক এক্সপ্রেস এগিয়ে যাচ্ছিল মুম্বইয়ের দিকে। ঠিক সেই সময় অসমের (Assam) লুমডিং ডিভিশনের ডিবালং স্টেশনের কাছে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত (Derailed) হয়ে যায়। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। রয়েছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। এই দুর্ঘটনার জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে লুমডিং-বদরপুর লাইনে ট্রেন চলাচল।

লুমডিংয়ে ইতিমধ্যেই হেল্প লাইন (Help-line) নম্বর চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল- ০৩৬৭৪২৬৩১২০, ০৩৬৭৪২৬৩১২৬। সূত্রের খবর, পূর্ণাঙ্গ তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে রেলের তরফে। কিন্তু সাম্প্রতিক দিনে বারবার রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠছে কতটা নিরাপদ রেল যাত্রা? রেলমন্ত্রী নিজেই যেখানে জানিয়েছেন, দুর্ঘটনা বৃদ্ধির হার অন্তত তিনগুণ। যাত্রী-সুরক্ষা ও নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বারবার। কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি, তার প্রমাণ যেন উঠে আসলো আবার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...