Tuesday, April 7, 2026

কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংস শেষ ৪৬ রানে, লজ্জার নজির গড়ে কী বললেন রোহিত ?

Date:

Share post:

আজ বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামে ভারতীয় দল। প্রথম ইনিংসে কিউইদের সামনে একেবারেই দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। মাত্র ৪৬ রানে ইনিংস শেষ হয়ে যায় ভারতের। লজ্জার নজির গড়ে টিম ইন্ডিয়া। আর এই ইনিংসের পর ভারত অধিনায়ক স্বীকার করে নেন, পিচ বুঝতে পারেননি তিনি।

প্রথম দিনের শেষে রোহিত বলেন , “এই পিচে পেসারেরা সাহায্য পেয়েছে। আমরা বুঝতে পারিনি সেটা হতে পারে। ভেবেছিলাম প্রথম সেশনের পরে পেসারেরা সাহায্য পাবে না। পিচে ঘাসও ছিল না বেশি। তাতেও আমরা মাত্র ৪৬ রানে আউট হয়ে গিয়েছি। তাই শট নির্বাচন যে ঠিক ছিল না এটা বোঝাই যাচ্ছে। খুব খারাপ একটা দিন গেল। অনেক সময় কিছু একটা করার ইচ্ছা থাকলেও আপনি করতে পারেন না। আজ সে রকমই একটা দিন।” এখানেই না থেমে রোহিত আরও বলেন, “আমিই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পিচ বুঝতে ভুল হয়েছে। ভেবেছিলাম পাটা উইকেট হবে। ভাল করে পিচ পড়তে পারিনি। অধিনায়ক হিসাবে ৪৬ রানের স্কোরটা দেখতেও খারাপ লাগছে। কারণ টসে আমিই গিয়েছিলাম। তবে বছরে একবার-দু’বার খারাপ সিদ্ধান্ত নিলে এত চাপে পড়ার কিছু নেই।”

আরও পড়ুন- ব্যাটিং ব্যর্থতায় ভারত, দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান নিউজিল্যান্ডের

 


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...