Monday, April 6, 2026

সরে যেতে হচ্ছে চন্দ্রচূড়কে, প্রকাশ্যে সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির নাম

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI of Supreme Court DY Chandrachud) মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরেই। নিয়ম মেনে অবসরের আগেই উত্তরসূরীর নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি। ‘সিনিয়র মোস্ট’ বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna) দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের (Government of India) কাছে সেই প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নিয়ম অনুযায়ী, অবসরের আগে প্রধান বিচারপতিই নিজের উত্তরসূরির নাম সুপারিশ করেন। আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হচ্ছে। এরপরই দেশের ৫১ তম প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না। এর আগে কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবেও দায়িত্ব সামলাননি তিনি। চার দশকেরও বেশি সময় ধরে আইনি পেশায় যুক্ত তিনি। ১৯৮৩ সালে দিল্লির তিস হাজারি কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি। ২০০৫ সালে তিনি দিল্লি হাইকোর্টের (Delhi High Court) অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ২০১৯ সালের ১৮ জানুয়ারি বিচারপতি খান্নাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। ডি ওয়াই চন্দ্রচূড়ের পরে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার মেয়াদ হতে চলেছে মাত্র ৬ মাস। ২০২৫ সালের ১৩ মে তিনিও অবসর নেবেন।

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...