Tuesday, June 23, 2026

শারীরিকভাবে কেমন আছেন অনশনকারী জুনিয়র ডাক্তাররা? দৈনিক রিপোর্ট চাইলেন স্বাস্থ্যসচিব

Date:

Share post:

‘আমরণ অনশনে’ বসে শারীরিকভাবে কী রকম আছেন জুনিয়র ডাক্তাররা? প্রত্যেক দিন অন্তত ২বার তাঁদের রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayan Swarup Nigam)। রাজ্যের মেডিক্যাল কলেজগুলির (Medical College) অধ্যক্ষ ও হাসপাতালের সুপারকে ব্যক্তিগত ভাবে অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসার উপর নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
গত ৫ অক্টোবর থেকে ১০ দফা দাবিতে ধর্মতলায় প্রথমে ‘আমরণ অনশনে’ বসেছিলেন ৬জন জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। অনশনে বসা আর জি করের জুনিয়র ডাক্তার (Junior Doctor) অনিকেত মাহাতকেও হাসপাতালে ভর্তি করানো হয়। আবার ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গেও ‘আমরণ অনশনে’ বসেন জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায় ও অলোক বর্মা। তবে দুজনকেই অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে ভর্তি। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে সব মিলিয়ে এখন ৫ জন অনশনকারীর চিকিৎসা চলছে।স্বাস্থ্য ভবনের তরফে অসুস্থ অনশনকারীদের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট চাওয়া হল। মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে অসুস্থ অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্যসচিব। তিনি চিঠিতে লেখেন, প্রতিদিন স্বাস্থ্য ভবনে অসুস্থ অনশনকারীদের ‘স্টেটাস রিপোর্ট’ পাঠাতে হবে। দিনে কমপক্ষে দুবার সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ এবং হাসপাতালের সুপারকে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।







Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...