Tuesday, June 23, 2026

ফের সিজিওতে চিকিৎসক অপূর্ব, অভিজিতের পলিগ্রাফ ও সন্দীপের নার্কো টেস্ট চায় সিবিআই

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের (R G Kar Medical College and Hospital Kolkata) তদন্তে চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে ফের এক বার তলব করেছে সিবিআই। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন তিনি। অপূর্ব আরজি করের নির্যাতিতার দেহের ময়নাতদন্তকারী চিকিৎসক (Postmortem Doctor)। যদিও কী কারণে তাঁকে তলব করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সিবিআই দফতরে প্রবেশের সময়ে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অপূর্ব। এর আগে আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক অপূর্বকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।

এর আগে ২৪ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে বার হয়ে তিনি দাবি করেছিলেন, মৃতার দেহের দ্রুত ময়নাতদন্ত করার জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হয়েছিল। মৃতার কাকা পরিচয় দিয়ে এক ব্যক্তির তরফে এই চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তাঁকে নাকি ওই ‘কাকা’ হুমকি দিয়েছিলেন, “তাড়াতাড়ি ময়নাতদন্ত না-হলে রক্তগঙ্গা বইয়ে দেব।” ময়নাতদন্তকারী ডাক্তার অপূর্বের এই বয়ানে নতুন করে কৌতূহল তৈরি হয়। নির্যাতিতা তরুণীর সেই ‘কাকা’ আসলে কে, তা নিয়ে বিস্তর চর্চা হয় বিভিন্ন মহলে।

অন্যদিকে আরজি কর কাণ্ডে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষের (Sandip Ghosh) নার্কো অ্যানালিসিস (Narkotika Test) করাতে চায় সিবিআই। শুক্রবার শিয়ালদহ (Sealdah Civil and Criminal Court) আদালতে সিবিআইয়ের আইনজীবীরা সেই আবেদন করছে বলে সূত্রের খবর। পাশাপাশি, একই মামলায় গ্রেফতার হওয়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করে এখনও কিছু ধোঁয়াশা থাকায় তাঁরও পলিগ্রাফ (Polygraph Test) পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার শিয়ালদহ আদালতে সেই আবেদনও জানানো হচ্ছে বলে সূত্র মারফত খবর। এখন দেখার বিষয়, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পলিগ্রাফ ও নার্কো টেস্টের সম্মতি দেবেন কি না! সে দিকেই এখন সব পক্ষের নজর রয়েছে।









 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...