Monday, April 6, 2026

বোর্ডের পরীক্ষা, নিউজিল্যান্ড সিরিজে নেই রিচা ঘোষ

Date:

Share post:

সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতের মহিলা দল। আর সেই ম্যাচে পাওয়া যাবে না টিম ইন্ডিয়ার ভরসা রিচা ঘোষকে। সূত্রের খবর, বোর্ডের পরীক্ষার জন্য কিউইদের বিরুদ্ধে পাওয়া যাবে না ভারতীয় উইকেটরক্ষককে।

অক্টোবরে ২৪, ২৭, ২৯ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতের প্রমিলা ব্রিগেড। যেই দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। যদিও ইতিমধ্যে হরমনপ্রীতের নেতৃত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই হরমনকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পক্ষে । ভারতীয় বোর্ড যদিও এখনও হরমনপ্রীতের উপর ভরসা রাখছে। সূত্রের খবর, নির্বাচক কমিটি এবং কোচ অমল মুজুমদারের সঙ্গে বৈঠকে বসবেন বিসিসিআই কর্তারা। নতুন অধিনায়ক হলে নিউজিল্যান্ড সিরিজ থেকেই হোক, এমনটাই খবর ছিল বোর্ডের অন্দরে। তবে শেষমেশ নিউজিল্যান্ড সিরিজেও হরমনপ্রীতকেই নেতৃত্বে রাখা হয়। ভরসা রাখা হচ্ছে তাঁর ওপর।

এদিকে এই সিরিজে রিচা ঘোষকে দলে রাখা রাখা হয়নি। জানা গিয়েছে, সামনেই বোর্ডের পরীক্ষা আছে রিচার। দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবেন ভারতীয় দলের উইকেটকিপার। ফলে তাঁর পক্ষে খেলতে নামা সম্ভব নয়। এদিকে দলে নতুন মুখ চার জন। দুই অলরাউন্ডার সায়ালি সাতঘোরে এবং সাইমা ঠাকরের সঙ্গে ডাক পেয়েছেন লেগ স্পিনার প্রিয়া মিশ্র এবং ব্যাটার তেজল হাসাবনিস। তবে চোটের কারণে এই সিরিজে নেই লেগ স্পিনার আশা সোভানা। এছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার পূজা বস্ত্রকারকে।

আরও পড়ুন- নিউজিল্যান্ড সফরের মাঝেই, টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কিন্তু কেন?


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...