Wednesday, June 24, 2026

শিয়ালদহ ESI কর্তৃপক্ষের গাফিলতিতেই অগ্নিকাণ্ড? মৃত ১, তদন্তের আশ্বাস দমকলমন্ত্রীর 

Date:

Share post:

শিয়ালদহ ESI হাসপাতালের পুরুষ সার্জিক্যাল বিভাগে অগ্নিকাণ্ডের জেরে প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা। হাসপাতালে সুপার বলছেন, OT সংস্কারের কাজ চলছিল সেখান থেকেই শর্টসার্কিটে আগুন ছড়িয়েছে। এরপরই শ্রমমন্ত্রী মলয় ঘটক প্রশ্ন তুলেছেন যে কাজ কয়েক মাস আগেই শেষ হয়ে যাওয়ার কথা তা এখনও পর্যন্ত অসম্পূর্ণ কেন? এই বিষয় নিয়ে ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান তিনি। অগ্নিকাণ্ডের পর রোগীদের দ্রুত অন্যত্র স্থানান্তরিত করা হলেও একজনের মৃত্যুর খবর মিলেছে। জানা গেছে ৫৪ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত পেশেন্টের মৃত্যু হয়েছে, যদিও হাসপাতাল সুপারের দাবি এই ঘটনার সঙ্গে অগ্নিকাণ্ডের কোনও সম্পর্ক নেই। কিন্তু মৃতের পরিবার এই যুক্তি মানতে নারাজ। তাঁদের দাবি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে রোগীর।

শুক্রবার ভোররাতে শিয়ালদহ ইএসআই হাসপাতালে বিধ্বংসী আগুনের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন সুজিত বসু। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় রোগীদের। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এই বিষয়ে হোসপাইপের গলদ মেনে নিয়েছেন স্বয়ং সুপার। তদন্তের আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী। আপাতত হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। শুক্রবার সারাদিন আউটডোর পরিষেবা বন্ধ থাকছে।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...