Monday, April 6, 2026

বিজেপির টিকিট দেওয়ার প্রলোভন! গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর ভাই

Date:

Share post:

টাকা দিয়ে টিকিট পাওয়ার জঘন্য সংস্কৃতি বিজেপি গোটা দেশে ছড়িয়ে দিয়েছে। এবার সেই টাকার বিনিময়ে বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী (Ministry of Consumer Affairs) তথা গুরুত্বপূর্ণ বিজেপি নেতা প্রহ্লাদ যোশির (Prahlad Joshi) ভাই গোপাল যোশি। আর এই অভিযোগ যে সত্যি তা প্রমাণ করছে কেন্দ্রীয় মন্ত্রীর নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিজ্ঞপ্তি। এই একই অভিযোগে গ্রেফতার হন প্রহ্লাদের ভাইপো অজয় যোশিও।

কর্ণাটকের (Karnataka) জনতা দল (সেকুলার) (JDS) প্রাক্তন বিধায়ক ডি পি সিং চহানের স্ত্রী সুনিতা চহান অভিযোগ করেছিলেন তাঁকে বা তাঁর পরিবারের এক সদস্যকে ২০২৩ বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার নাম করে ২ কোটি টাকা নিয়েছিলেন প্রহ্লাদ যোশির ভাই গোপাল যোশি (Gopal Joshi)। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে অজয় যোশি (Ajay Joshi) ও বিজয়লক্ষ্মী যোশি নামে এক মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ।

শনিবার মহারাষ্ট্রের কোলাপুর (Kolhapur) থেকে গ্রেফতার হন প্রহ্লাদ যোশি। পুনে (Pune) থেকে গ্রেফতার হন অজয় যোশি। বিজয়লক্ষ্ণী নিজেকে প্রহ্লাদ যোশির বোন পরিচয় দিয়ে প্রতারণায় যুক্ত ছিলেন বলে অভিযোগকারিনী মহিলার অভিযোগ। তবে গোটা ঘটনার অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া শুরু হতেই গা ঢাকা দেওয়ার চেষ্টায় উঠে পড়ে লাগেন কেন্দ্রীয় মন্ত্রী যোশি।

ইতিমধ্যেই তিনি আদালতে হলফনামা দিয়ে দাবি করেছেন তাঁর কোনও বোন নেই। তাঁর তিন ভাই ছিল যার মধ্যে একজন মৃত। তবে অন্য কেউ নিজেকে তাঁর ভাই বলে দাবি করলে তিনি তার জন্য দায়ী নন, বলে আদালতে হলফনামা পেশ করেন। এমনকি তাঁদের কোনও আর্থিক লেনদেনের বিষয়েও তাঁর কোনও দায় নেই। স্বাভাবিকভাবেই স্পষ্ট ভাই আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় সতর্ক পা ফেলতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...