Thursday, April 2, 2026

ঝাড়খণ্ডে আসন রফা চূড়ান্ত I.N.D.I.A. জোটের, জানালেন হেমন্ত সোরেন

Date:

Share post:

বিজেপি বিরোধী জোট শরিকদলগুলি শনিবারই ঝাড়খণ্ড (Jharkhand) নির্বাচনের আসন রফা চূড়ান্ত করে ফেলল। প্রাথমিক আলোচনা শেষে জানালেন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) সভাপতি হেমন্ত সোরেন (Hemant Soren)। বিরোধী শিবির পরিচালিত ঝাড়খণ্ড ছিনিয়ে নিতে কোনও কৌশল বাকি রাখছে না বিজেপি। মাত্র ৮২ আসনের ঝাড়খণ্ডে দুদফায় নির্বাচনে ঘোষণা করা হয়েছে। সেখানে আসন রফা নিয়ে নিজেদের মধ্যে কোনও দ্বন্দ্ব রাখতে চায় না বিরোধী জোট সদস্যরা, প্রাথমিক বৈঠকের পরে তাও খানিকটা স্পষ্ট।

শনিবারের বৈঠকের শেষে হেমন্ত সোরেন জানান, কংগ্রেস (Congress) ও জেএমএম (JMM) যৌথভাবে লড়াই করবে। ৮২ আসনের মধ্যে ৭০ আসনে লড়াই করবে কংগ্রেস (Congress) ও জেএমএম (JMM)। বাকি আসনগুলিতে লড়বে I.N.D.I.A. জোটের বাকি শরিকরা। তবে প্রাথমিকভাবে আসন রফা হলেও নির্দিষ্ট আসন চূড়ান্ত হয়নি বলেই সূত্রের খবর। হেমন্ত সোরেন (Hemant Soren) জানান, কে কোন আসন থেকে লড়াই করবেন তা পরে জানানো হবে।

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...