Friday, June 19, 2026

নিজের জন্য নয়,মা-বাবাকে নিয়ে চিন্তিত! হুমকির পর প্রতিক্রিয়া সলমনের

Date:

Share post:

তাঁর জীবন নিয়ে সংশয়, একের পর এক হুমকি আসছে, তবুও কর্তব্যে অবিচল সলমন খান (Salman Khan)। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর ৫ কোটির দাবি কি মেনে নিলেন বলিউডের ভাইজান? এই প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত সুপারস্টার। বিগ বস-১৮ এর (Big Boss Season 18) মঞ্চে শুটিং করতে এসে কঠিন পরিস্থিতির আভাস দিয়ে জানালেন, নিজের জন্য নয় বরং মা-বাবার জন্যই বেশি চিন্তিত ‘দাবাং’ খান।

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সলমনের সাধের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। আতঙ্কে গোটা পরিবার। তবুও কাজ বন্ধ রেখে ঘরে মুখ লুকিয়ে বসে থাকার পাত্র সুপারস্টার নন। একদিকে সিনেমার শুটিং, অন্যদিকে বিগবস-এর অ্যাঙ্কারিং দুটোই চালিয়ে যাচ্ছেন। রিয়ালিটি শোয়ের একটি শুটিং পর্বের ভিডিও এই মুহূর্তে সমাজমাধ্যমে বেশ ভাইরাল। সেখানেই বিধ্বস্ত- বিপর্যস্ত সলমন নিজের কথা শেয়ার করেন। আসলে অনুষ্ঠানে অবিনাশ মিশ্র নামে এক প্রতিযোগীর বিরুদ্ধে ঘরের অন্য সদস্যেরা অভিযোগ করেছেন, মহিলারা নাকি তাঁর জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই মন্তব্যের বিরোধিতা করেন সলমন। বলেন, এই কথা প্রতিযোগীর মা-বাবা জানতে পারলে কতটা কষ্ট পাবেন তিনি আন্দাজ করতে পারছেন। এই প্রসঙ্গে নিজের জীবনের কথা উল্লেখ করে সলমন বলেন তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। যার জেরে তাঁর বাবা-মাকেও অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনি সবসময় এই বিষয় নিয়েই চিন্তিত।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...