Monday, April 13, 2026

মধ্যযুগীয় বর্বরতা বিজেপির ওড়িশায়! কালাজাদুর অভিযোগে মধ্যবয়সীকে পুড়িয়ে মারার চেষ্টা

Date:

Share post:

বিজেপির ওড়িশায় মধ্যযুগীয় বর্বরতা। মধ্যবয়স্ক এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর করে চেষ্টা করা হল আগুনে পুড়িয়ে মারার। কী অপরাধ তাঁর?

জানা গিয়েছে, খাম সিং মাঝি নামে ওই ব্যক্তি নাকি কালাজাদুর চর্চা করেন। এমনই অভিযোগ গ্রামবাসীদের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়াপাড়া জেলায় পোড়তিপাড়া গ্রামে। ক্যাঙারু কোর্ট বসিয়ে তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয় শুক্রবার সন্ধায়। সেই রায় মেনে শনিবার সকালে খড়ের তৈরি দড়ি দিয়ে দিয়ে আস্টেপৃষ্টে বাঁধা হয় ৫০ বছর বয়সের ওই ব্যক্তিকে। তারপরে প্রকাশ্যেই তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তাঁর সারাদেহে। আর্তনাদ করতে করতে মাঝি ছুটে বেড়ান গ্রামের এ বাড়ি থেকে অন্যবাড়িতে। কিন্তু কেউ আশ্রয় দেয়নি তাঁকে। বাঁচানোরও চেষ্টা করেনি। এগিয়ে আসেনি সাহায্য করতেও। প্রত্যেকেই যেন নীরব দর্শক। শেষে একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন অগ্নিদগ্ধ মাঝি। খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে এসে উদ্ধার করেন তাঁকে। প্রথমে স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে। তাঁর ছেলে পুলিশের কাছে অভিযোগ করেছেন, গ্রামের কিছু লোক তাঁকেও ক্রমাগত হুমকি দিচ্ছিল। পুলিশ তদন্তে নামলেও এখনও একজনকেও গ্রেফতার করেনি।

আরও পড়ুন- দলের সব পদ থেকে পদত্যাগ সুমনার, জল্পনা পাঁশকুড়ায়

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...