Tuesday, June 23, 2026

অস্ত্রোপচার ভালো হয়েছে: চোখের ছবি পোস্ট করে জানালেন অভিষেক

Date:

Share post:

“অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। আমি এখন ভাল আছি” প্রায় পুরো টকটকের লাল ডান চোখের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আমেরিকার বাল্টিমোর শহরে জন হপকিনস হাসপাতালে কদিন আগেই ফের অভিষেকের ডান চোখে অস্ত্রোপচার হয়েছে। সেই কয়েকটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছিল। সোমবার রাতে নিজেই ছবি পোস্ট করে চোখের অবস্থা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২০১৬ সালের ১৬ অক্টোবর মুর্শিদাবাদে সভা করে ফেরার সময়ে হুগলিতে জাতীয় সড়কের উপর অভিষেকের গাড়ি উল্টে যায়। চোখে মারাত্মক আঘাত পান তিনি। কলকাতার নার্সিংহোমে চিকিৎসা করে নিরাময় হয়নি। পরে হায়দরাবাদে গিয়ে চোখের চিকিৎসা করান অভিষেক (Abhishek Bandyopadhyay)। এর পর চিকিৎসার জন্য যান আমেরিকায়। লোকসভা নির্বাচনের পরে বিশেষ দলীয় কর্মসূচি ছাড়া খুব একটা দেখা যায়নি অভিষেককে। তখনই জানা গিয়েছিল, চোখের সমস্যা ফের বেড়েছে তাঁর। ডাক্তারের পরামর্শেই চলছেন। এই মাসের প্রথমেই তিনি ফের আমেরিকা যান চোখের চিকিৎসায়।

এদিন নিজের এক্স হ্যান্ডলে (X-Handle) নিজের ডান চোখের ছবি পোস্ট করেন অভিষেক। টকটকে লাল চোখ দেখলে বোঝাই যাচ্ছে সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানানোয় সকলকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লেখেন, “২০১৬ সালে পথ দুর্ঘটনার পর থেকে আমার দৃষ্টি নিয়ে লাগাতার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই নিয়ে অষ্টমবার অস্ত্রোপচার হল। আপনাদের জানাতে পেরে ভাল লাগছে যে, অস্ত্রোপচার ভালোভাবেই হয়েছে। আমি এখন ভাল আছি।” একই সঙ্গে তিনি জানান, “আমি সেরে উঠছি। তবে অস্ত্রোপচারের পরে কিছু নিয়ম ও সতর্কতা মেনে চলতে হচ্ছে। আপনাদের সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”







Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...