Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দ্বিতীয় ইনিংসে লড়াই করেও হল না শেষরক্ষা। নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের । এদিন বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারল টিম ইন্ডিয়া। ব্যর্থ গেল সরফরাজ কাহ্ন, ঋষভ পন্থের ইনিংস। কাল হয়ে দাঁড়াল ভারতের প্রথম ইনিংসে ৪৬ রান। যা ভারতের হারের অন্যতম কারণ।

২) রবিবার সকালেই অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গল এফসির নতুন কোচ অস্কার ব্রুজো। তারপরে বৈঠক করলেন লাল-হলুদ কর্তাদের সঙ্গেও। দলগঠন এবং ফুটবলার পরিবর্তন নিয়ে কথা হয়েছে। ডার্বি দেখেই দলের রোগ ধরে ফেলেছেন বলে জানান লাল-হলুদের নতুন কোচ।

৩) আইএসএল-এ প্রথম ডার্বিতে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। বড় ম্যাচে ইস্টবেঙ্গল এফসিকে ২-০ গোলে হারায় সবুজ-মেরুন। আর এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে মোহনবাগান। আর দলে এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা। তবে আবেগে ভাসতে চাননা তিনি। বরং পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলে জানান সবুজ-মেরুন কোচ।

৪) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন ঘরের মাঠ কিশোরভারতী ক্রীড়াঙ্গানে খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। সেখানে কেরালার কাছে ১-২ গোলে হারে আন্দ্রে চেরনিশভের দল। এই হারের ফলে লিগ টেবিলে রইল ১১তম স্থানে সাদা-কালো ব্রিগেড।

৫) প্রথম ইনিংসের ব্যর্থতাই নিউজিল্যান্ডের কাছে হার আটকাতে পারলনা। এদিন বেঙ্গালুরুতে কিউইদের কাছে ৮ উইকেটে হারে ভারতীয় দল। যদিও এই হার নিয়ে ভাবতে রাজি নন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। বরং রোহিত জানালেন, প্রথম ম্যাচ হারলেও সিরিজ হাতছাড়া হয়নি ভারতের।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...