Wednesday, June 24, 2026

২ দিনের নবজাতকের পেটে জোড়া ভ্রূণ! সফল অস্ত্রোপচার এনআরএসে

Date:

Share post:

বিরলের মধ্যে বিরলতম ঘটনা। অস্ত্রোপচার করে নবজাতকের পেট থেকে বের করা হল যমজ ভ্রূণ। এই দুঃসাধ্য অস্ত্রোপচার সফল করেছেন এনআরএসের শিশু শল্য বিভাগের চিকিৎসকরা। দুদিন বয়সে মালদহের এক নবজাতককে নিয়ে আসা হয় এনআরএস হাসপাতালে। দেখা যায় শিশুটির পেটে দুটি যমজ ভ্রূণ রয়েছে। এরপর শিশুটির বয়স যখন ১৮ দিন ঠিক সেই সময় তার অপারেশন করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ হয়েছে। নিঃসন্দেহে এটি একটি জটিল অস্ত্রপচার।

এনআরএসের চিকিৎসক কৌশিক সাহা এই জটিল পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বলেন, অনেক সময় দেখা যায় প্রকৃতির কিছু বেনিয়মের জন্য একটি বাচ্চার পেটের ভেতর অপর বাচ্চার অবশিষ্টাংশ প্রবেশ করে। তখন সেখান থেকেই পুষ্টি এবং রক্ত আহরণ করে ওই ভ্রূণটি বেড়ে উঠতে থাকে। তবে সেটা কখনোই পরিপূর্ণ ভ্রুণ নয়। শরীরের যাবতীয় অংশের খানিকটা ওই ভ্রূণের মধ্যে থাকে। কিন্তু নজির বিহীনভাবে দেখা গিয়েছে এই বাচ্চাটির পেটে দুটো এরকম ভ্রূণ পাওয়া গিয়েছে। যা খুবই বিরল। এই দুটো ভ্রূণেরই হাতে- পায়ের আঙুল তৈরি হয়েছিল। যা অস্বাভাবিক বলেই দাবি চিকিৎসকের। তবে অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে সেই শিশু স্থিতিশীল রয়েছে বলেই জানাচ্ছেন চিকিৎসক কৌশিক সাহা।

আরও পড়ুন- সাতদিনে ৯০টিরও বেশি! রবিবার আরও ২৪টি বিমানে বিস্ফোরণের হুমকি ফোন!

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...