Tuesday, June 23, 2026

কেরালার বিরুদ্ধে এগিয়ে থেকেও হার, ম্যাচ হেরে কী বললেন সাদা-কালো কোচ ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও, ২-১ গোলে হারে মহামেডান স্পোর্টিং ক্লাব। জেতা ম্যাচ হাতছাড়া হয় সাদা-কালো ব্রিগেডের। আর এই হারে হতাশ মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। জনালেন, নায্য পেনাল্টি থেকে বঞ্চিত হতে হয়েছে তাদের।

এই নিয়ে ম্যাচের পর সাদা-কালো কোচ বলেন, “ দ্বিতীয়ার্ধ ওরা আক্রমণে আরও খেলোয়াড় এনে তীব্রতা বাড়ায়। কিন্তু আমরাও পেনাল্টি পেতে পারতাম। ওটা পরিষ্কার পেনাল্টি ছিল। আমি রেফারিং নিয়ে আগে কিছু বলিনি, কিন্তু এটা ঠিক হয়নি। যখনই আমাদের কোনও খেলোয়াড় কাউকে আটকে দেয়, সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানো হয়। এমনকী ফ্রাঙ্কাকেও হলুদ কার্ড দেখানো হয়েছে, এটা অত্যন্ত বিপজ্জনক।“ এখানেই না থেমে চেরনিশভ আরও বলেন, “ আমরা আইএসএলের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলেছি। ওরা দশ বছরেরও বেশি এই লিগে খেলছে। ওদের খুব ভালো ভালো খেলোয়াড় আছে। তা সত্ত্বেও আমরা শুরুটা ভাল করেছি। ওরা শক্তিশালী দল হওয়া সত্ত্বেও প্রথমার্ধে আমরাই খেলাটা নিয়ন্ত্রণ করেছি এবং গোলও করি। “

গতকাল ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টির দাবি করে মহামেডান। তবে তা শোনেননি রেফারি। আর সেই কারণে তার কিছুক্ষণ পরই ফুঁসে ওঠেন মহামেডান সমর্থকরা। মাঠে উড়ে আসে জলের বোতল। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখেন রেফারি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...