Sunday, February 22, 2026

চিকিৎসক গ্রেফতারের ঘটনায় আইনি সহায়তার আশ্বাস KMC-র! কী জানাল আইএমএ?

Date:

Share post:

চিকিৎসক তপোব্রত রায়ের জন্য আইনি সহায়তার দাবিতে সোমবার কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) অভিযানের ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল থেকে গ্রেফতার হয়েছিলেন পুরসভার চিকিৎসক (Doctor) তপোব্রত। সংগঠনের দাবি, তপোব্রতকে আইনি সহায়তা দেওয়া বা তাঁর বিরুদ্ধে পুলিশের করা মামলা তুলে নেওয়া নিয়ে কোনও সক্রিয় পদক্ষেপ করেনি পুরসভা। এ নিয়েই সোমবার পুরসভা অভিযানের ডাক দিয়েছেন চিকিৎসকেরা। এদিন তাঁদের দাবি মেনে চিকিৎসক তপোব্রত রায়কে পুরসভা থেকে আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আইএমএ-র (IMA) সদস্য সুভাষ চক্রবর্তী।

রেড রোডে কার্নিভালে কলকাতা পুরসভার একটি মেডিক্যাল টিম কর্মরত ছিল। সেই দলে ছিলেন পুরসভার চিকিৎসক তপোব্রত। তিনি জুনিয়র ডাক্তারদের সমর্থন জানিয়ে বুকে ‘প্রতীকী অনশনকারী’ লেখা ব্যাজ পরে কার্নিভালে কাজে যোগ দেন। সেই দাবি করে তাঁকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে পুলিশ (Police)। ওই রাতে তাঁকে জামিনে মুক্তিও দেওয়া হয়। এর পরই পুরসভার চিকিৎসকেরা দাবি করেছিলেন, তপোব্রতকে গ্রেফতারের জন্য ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে। তবে সেই দাবি থেকে অবশ্য তাঁরা সরে এসেছেন।

পুরসভার চিকিৎসকদের দাবি ছিল, তপোব্রতের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে হবে কলকাতা পুরসভাকে। যে হেতু তিনি পুরসভার (Kolkata Municipal Corporation) হয়ে কাজ করার সময় গ্রেফতার হয়েছিলেন, তাই তাঁকে তাদের পক্ষ থেকে সব রকমের আইনি সহায়তা দিতে হবে। এই দুই দাবিতেই সোমবার কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর সঙ্গে দেখা করেন আইএমএ-র সদস্যরা। এদিনের বৈঠকের পর আইএমএ-র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভীক ঘোষ বলেন, ‘‘আইএমএ প্রথম দিন থেকে তপোব্রতের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।’’ এদিকে পুরসভা আইনি সাহায্যেরর আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন- অস্ত্রোপচার ভালো হয়েছে: চোখের ছবি পোস্ট করে জানালেন অভিষেক

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...