Monday, April 6, 2026

রতন টাটার ‘উইল’! কারা পেলেন সাম্রাজ্যের গুরুদায়িত্ব?

Date:

Share post:

শিল্পপতি রতন টাটা (Ratan Tata) গত ৯ অক্টোবর পাড়ি দেন না ফেরার দেশে। তাঁর বিপুল সম্পত্তির কী হবে, মৃত্যুর আগে নিজের করে যাওয়া উইল-এই তা ঠিক করে দিয়ে গিয়েছেন রতন টাটা৷ রতন টাটার উইল বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন আইনজীবী দারিয়াস খাম্বাটা এবং ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী মেহলি মিস্ত্রি ও তাঁর সৎ বোন শিরিন এবং ডিয়ানা জেজীভয়। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

এই মেহলি মিস্ত্রি হলেন প্রয়াত সাইরাস মিস্ত্রির খুড়তুতো ভাই। অবশ্য সাইরাস বিতর্কের সময় এই মেহলি ছিলেন রতন টাটার পাশেই। পাশাপাশি রতন টাটার (Ratan Tata) ট্রাস্টের একজন ট্রাস্টি। টাটা সন্সে দুটি ট্রাস্টের মোট অংশীদারিত্ব রয়েছে ৫২ শতাংশ।  অন্যদিকে শিরিন এবং ডিয়ানা রতন টাটার দুই সৎ বোন (step sisters)। তাঁরাও বরাবর সমাজ কল্যাণের সঙ্গে জড়িত থেকেছেন৷ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, উইল তৈরিতে রতন টাটাকে (Ratan Tata) সাহায্য করেছেন আইনজীবী দারিয়াস খাম্বাটা।

Hurun India Rich List ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, টাটা সন্সে রতন টাটার ০.৮৩ শতাংশ শেয়ার ছিল। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭,৯০০ কোটি টাকা। রতন টাটার সম্পদের প্রায় তিন-চতুর্থাংশ টাটা সন্সের (Tata Sons) শেয়ার হোল্ডিংয়ের সঙ্গে সম্পর্কিত। এছাড়াও রতন টাটা ওলা (Ola), পেটিএম (PayTM), ব্লুস্টোন (Bluestone), কারদেখো (Cardekho), ক্যাশকর, উবের কম্পানি (Uber), আপস্টক, ট্যাকসন-এর মতো একাধিক বড় কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি মুম্বাইয়ের কোলাবা ও আলিবাগে টাটার বাড়ি রয়েছে। এছাড়াও আরও সম্পত্তির মালিক ছিলেন রতন টাটা। তবে রতন টাটা আজীবন নিজের সম্পত্তি এবং আয়ের একটা বড় অংশই সমাজকল্যাণ এবং আর্থিক ভাবে দুর্বলদের পাশে দাঁড়ানোর জন্য দান করেছেন৷

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...