Monday, April 6, 2026

উপাচার্য নিয়োগ মামলায় সায় নেই দেশের সর্বোচ্চ আদালতের

Date:

Share post:

উপাচার্য নিয়োগ নিয়ে আপাতত কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে আপাতত সেভাবেই চলুক।

রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার নিয়োগ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্চ কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট যার মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিত। ইতিমধ্যেই শুরু হয়েছে উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। তাই এই পর্যায়ে কোনও রকম হস্তক্ষেপ করতে চাইলো না সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালতে উপাচার্য নিয়োগের মামলা ওঠে। সেখানে বিচারপতির পর্যবেক্ষণ, যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে হস্তক্ষেপ করলে গোটা প্রক্রিয়া বিলম্বিত হবে। তাই যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে সেভাবেই চলুক। এই মামলার আগামী শুনানি রয়েছে ৯ ডিসেম্বর। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম দফার ইন্টারভিউ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এরপর দীপাবলীর জন্য ছুটি থাকবে। তারপর পুনরায় দ্বিতীয় দফার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ৬ নভেম্বর থেকে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় কুড়ির বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারী কে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি। এই সার্চ কমিটিই ইন্টারভিউর মাধ্যমে উপাচার্যদের বেছে নেবেন।









Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...