Wednesday, June 24, 2026

আইএসএল-এ ডাবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির, ওড়িশার কাছে হারল ২-১ গোলে

Date:

Share post:

আইএসএল-এ ডাবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসির কাছে ২-১ গোলে হারল অস্কার ব্রুজোর দল। এই হারের ফলে মরশুমে টানা ৮ ম্যাচে হারল লাল-হলুদ। ডার্বি হারের যন্ত্রণা ভুলে মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে জোর দিয়েছিল লাল-হ্লুদ। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে ততই যেন হারিয়ে যেতে থাকে ব্রুজোর দল। তবে এদিন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল ।

ম্যাচে এদিন শুরু থেকে আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। যার ফলে প্রথম ১২ মিনিটেই জোড়া গোলের সুযোগ আসে লাল-হলুদের সামনে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। এরপরই পালটা আক্রমণ চালায় ওড়িশা। যার ফলে ম্যাচের ২২ মিনিটে ১-০ গলে এগিয়ে যায় ওড়িশা। ওড়িশার হয়ে গোলটি করেন রয় কৃষ্ণা। ইশাকের বাড়ানো বল থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার। লাল-হলুদ ডিফেন্স তখন কার্যত নির্বাক দর্শক। এরপর আরও এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ওড়িশা। কিন্তু তা অফসাইড বলে বাতিল হয়ে যায়। তবে প্রথমার্থের ইনজুরি টাইমে সমতা ফেরায় লাল-হলুদ। ওড়িশার থইবা সিং বক্সের ভিতর হ্যান্ডবল করায় পেনাল্টি পায় লাল-হলুদ। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিমিত্রিয়স।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ পালটা আক্রমণের লড়াই। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ওড়িশাকে। ৬৯ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় ওড়িশা। আহমেদ জহৌয়ের ফ্রি-কিক থেকে ফলের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লেবেরোর দল। তবে তার আগে লাল কার্ড দেখেন প্রভাত লাখরা। এরপর আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। তবে আক্রমণে গেলেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- আইপিএল-এর মেগা নিলামের আগেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ শামির


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...