Saturday, June 20, 2026

‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত দমকল বিভাগ, ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম:  সুজিত বসু

Date:

Share post:

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় প্রস্তুত দমকল বিভাগ। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার দমকল মন্ত্রী সুজিত বসু জানান, চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে, সারারাত সেই কন্ট্রোলরুমে অফিসাররা থাকবেন।। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২১৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো যে জায়গাগুলো দিয়ে ঝড় আসা যাওয়ার সম্ভাবনা সেখানে বাড়তি নজরদারি রাখবে দমকল বিভাগ। একটি জরুরী ভিত্তিক টিম সবসময় তৈরি থাকবে যে কোনও জায়গায় যাওয়ার জন্য।

কন্ট্রোল রুমের দায়িত্বে যারা থাকবেন, তারা সবসময় অ্যাডিশনাল ডিজি এবং আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হবে। যে সমস্ত জেলায় প্রভাব পড়তে পারে সেখানে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। এরই পাশাপাশি, কোথাও গাছ পড়লে তার দ্রুত সরিয়ে দেওয়ার জন্য তৈরি থাকছে বিশেষ টিম।সিইএসসি এবং জেলা প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবে দমকল বিভাগ।

যদি কোথাও বৃষ্টির জন্য জল জমে যায় তবে দ্রুত পাম্প করে সেই জল বের করার ব্যবস্থাও রাখছে দমকল বিভাগ। যেখানে গাড়ি পৌঁছাতে পারবে না সেখানে মোটরসাইকেলে করে পৌঁছে যাবেন দমকলের কর্মীরা। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। ঝড় আসার সময় যাতে কেউ নদীর কাছাকাছি না যান তা নিয়ে সচেতন করা হচ্ছে। এছাড়াও হ্যান্ড মাইক ও লিফলেটের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। এমনিতে যোগাযোগ করার জন্য ১০১ নম্বরে ফোন করতে পারেন।এছাড়া ২২৫২-১১৬৫ এবং  ২২৫২-৬১৬৪ এই নম্বরে ফোন করেও দমকলের সঙ্গে যোগাযোগ করা যাবে।









Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...