Monday, April 6, 2026

আইনের অপব্যবহার! ইডি-কে চরম সতর্কতা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বিরোধীদের কণ্ঠরোধে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এগিয়ে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এবার দেশের শীর্ষ আদালতে বাংলার শাসকদলের সেই দাবিরই প্রতিফলন। ইচ্ছামতো শমন দেওয়া ও গ্রেফতারির ক্ষেত্রে আইনের অপব্যবহার নিয়ে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) ধুয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আর্থিক দুর্নীতি মামলায় ছত্তিশগড়ের আইএএস (IAS) আধিকারিককে রাতভর জিজ্ঞাসাবাদের জেরে ক্ষুব্ধ সর্বোচ্চ আদালত। যে পদ্ধতিতে তাঁকে শমন পাঠিয়ে জিজ্ঞাসবাদ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চ। বিচারপতির দাবি, তাঁরা দিনের শেষে একজন মানুষ। তাঁরা স্পষ্ট দেখতে পাচ্ছেন কীভাবে পিএমএলএ (PMLA)-র প্রয়োগ হচ্ছে।

আদালত প্রশ্ন তোলে এসিবি (Anti Corruption Branch) অফিসে থাকাকালীন শমন পাঠানো হয় আইএএস আধিকারিক অনিল তুতেজাকে। প্রথমে বেলা ১২টায় শমন (summon) পাঠানো হয়। আবার বিকাল সাড়ে ৫টায় ফের শমন পাঠানো হয়। তারপরে সারারাত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি-র এত কীসের তাড়াহুড়ো ছিল, প্রশ্ন তোলে আদালত। সন্ত্রাসমূলক কার্যকলাপের ক্ষেত্রেও এত দ্রুততা দেখানো হয় না বলে পর্যবেক্ষণ আদালতের।

কেন্দ্রীয় সংস্থাকে বিচারপতি সংবিধানের ২১ নম্বর ধারার (Article 21) কথা স্মরণ করিয়ে দেন বিচারপতি। জিজ্ঞাসাবাদের আগেই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে আদালত। এই আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে পর্যবেক্ষণ আদালতের। শুক্রবারের মধ্যে গোটা বিষয়ের এফিডেভিট তলব করেছে সর্বোচ্চ আদালত। অন্যথায় ইডি-র উপর পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেন বিচারপতি।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...