Friday, April 3, 2026

অবশেষে হুঁশ ফিরল অমিত শাহর, অনশন তুললেন সোনম ওয়াংচু

Date:

Share post:

লাগাতার আন্দোলন অনশনে অনড় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) অবশেষে সম্বিত ফিরল। দিল্লির লাদাখ ভবনে ১৬ দিন অনশন চালানোর পরে অমিত শাহর দফতর থেকে দেখা করে দেওয়া হল আলোচনার আশ্বাস। সেই আশ্বাসে সোমবার অনশন ভাঙলেন পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচু (Sonam Wangchuk) ও লাদাখের বাসিন্দারা।

লাদাখকে ষষ্ঠ তপশিলের (sixth schedule) অন্তর্ভুক্ত করা ও রাজ্যের মর্যাদার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারা। লাদাখ (Ladakh) থেকে দিল্লি পর্যন্ত হেঁটে আসার পরেও তাঁদের গ্রেফতার করেছিল অমিত শাহের (Amit Shah) পুলিশ। আদালতে পেশ না করে আবার ছেড়েও দেওয়া হয়।

তাতেও দমেননি সোনম ওয়াংচুর নেতৃত্বে লাদাখের আন্দোলনকারীরা। রাজ্যের মর্যাদা (statehood) পেলে তবে তাঁদের প্রতিনিধিরা তাঁদের কথা বলতে পারবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আর তাহলেই বাঁচবে লাদাখের প্রকৃতি। সেই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সঙ্গে একটি বৈঠকের আবেদন করেছিলেন তাঁরা।

সেই আবেদনে সাড়া দিতে ১৬ দিন অনশন করে অপেক্ষা করতে হল সোনম ও তাঁর অনুগামীদের। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) প্রতিনিধিরা ডিসেম্বরের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে জট খোলার আশ্বাস দেন। সেই শ্বেতপত্র হাতে পাওয়ার পরেই অনশন প্রত্যাহার করেন সোনম ও ৬১ জন লাদাখবাসী।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...