Saturday, June 20, 2026

আর জি কর হাসপাতালের ৫১ চিকিৎসকের সাসপেনশন স্থগিত হাই কোর্টে, সিদ্ধান্ত নেবে রাজ্য

Date:

Share post:

“প্রশাসনকে না জানিয়ে ৪৭ জনকে সাসপেন্ড (Suspended) করলেন। কীভাবে নিজে সিদ্ধান্ত নিলেন? এটা থ্রেট কালচার নয়? আমাদের জানালেন না কেন? স্বাস্থ্যবিভাগকে জানালেন না কেন?“ সোমবার, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার ২৪ঘণ্টার মধ্যেই সাসপেনশনের সিদ্ধান্ত স্থগিত করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার, বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন সাসপেনশন কার্যকরী নয়।
থ্রেট কালচার সহ বিভিন্ন বেনিয়মে অভিযুক্ত আর জি কর হাসপাতালের (R G Kar Hospital) ৫১ জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। ৫ অক্টোবর সেই কমিটি ৫১ জন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে। সেই মতো হাসপাতালের কলেজ কাউন্সিল এই সাসপেনশনের নির্দেশ দেয়। এর পরেই সাসপেনন্ডেড চিকিৎসকরা কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন।এই বিষয় নিয়ে সোমবার নবান্নের বৈঠকেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন হাই কোর্টে হাসপাতালের আইনজীবী দাবি করেন, কর্তৃপক্ষ কাউকে সাসপেন্ড করেননি। রাজ্যের কাছে রেজোলিউশন পাঠানো হবে। তার পরেই বিচারপতি কৌশিক চন্দ জানান, এই সাসপেনশন কার্যকর হবে না। এ নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।







Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...