Wednesday, June 24, 2026

হাই কোর্টের নির্দেশে আর জি করে কাজে যোগ দিয়েও ‘থ্রেট কালচারের’ মুখোমুখি চিকিৎসক-পড়ুয়ারা!

Date:

Share post:

হাই কোর্টের নির্দেশে কাজে যোগ দিতে গিয়েও থ্রেট কালচারের মুখোমুখি হলেন আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) সাসপেন্ড হওয়া চিকিৎসক-পড়ুয়ারা। মঙ্গলবারই ওই চিকিৎসকদের সাসপেন্ডের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তার পরে বুধবার কাজে যোগ দিতে গেলে তাঁদের কটাক্ষ-কটূক্তি করেন আর জি কর-এর চিকিৎসক-পড়ুয়াদের একাংশ। আর কাজে যোগদান করা চিকিৎসকদের অভিযোগ, তাঁরাই আসলে থ্রেট কালচারের শিকার। অভিযোগ, বামেদের ছাত্র সংগঠনই মিথ্যে অভিযোগে এঁদের কলেজে থেকে সরানোর ষড়যন্ত্র করে। হাই কোর্টের রায়ে মুখ পোড়ায়, এখন কলেজে এই চিকিৎসক-পড়ুয়াদের হেনস্থা করছেন।

মঙ্গলবার আরজি করের চিকিৎসক-পড়ুয়াদের সাসপেনশন স্থগিত করে আদালত। চিকিৎসকদের পক্ষের আইনজীবী অর্কপ্রভ সেন এদিন আদালতে বলেন, “কোনও কারণ ছাড়াই সাসপেন্ড করা হয়েছে। অর্ডারে স্পষ্ট নয় যে কেন বহিষ্কার করা হল।” আর জি করের তরফে আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, “রিড্রেসাল সেলের প্রধান মুখ্যসচিব। কলেজ শুধু অভিযোগ ওই কমিটির কাছে পাঠাতে পারে। রাজ্যই সিদ্ধান্ত নেবে। আমরা কাউকে বহিষ্কার করিনি।” এর পরেই রাজ্য সরকারেই এই বিষয়ে সিদ্ধান্তের ভার দেয়। এদিন সকালে আর জি করে আসেন সাসপেন্ডেড চিকিৎসকরা। প্রথমেই তাঁরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ অধ্যক্ষও তাঁদের সঙ্গে দেখা করতে চাননি।

এদিকে পিজিবি বিল্ডিংয়ের সামনে জড়ো হন জুনিয়র চিকিৎসকদের একাংশ। সাসপেন্ডেড ছাত্রদের উদ্দেশে কটূক্তি-কটাক্ষ করেন তাঁরা। অভিযুক্ত জুনিয়র চিকিৎসক ডা শিরীষ চক্রবর্তী বলেন, “আমাদের বিরুদ্ধে যে সকল আন্দোলন হচ্ছে সেই সময় বিষয়গুলি প্রচণ্ড ফেক। আমাদের কয়েকজনকে ছাতার তলায় এনে চালানো হয়েছে যে এরা থ্রেট কালচার চালায়। নির্দিষ্ট কোনও প্রমাণ নেই।” অভিযোগ, বাম-পন্থী ছাত্র সংগঠনের সদস্যরা বিরোধীদের কলেজে টিকতে দিতে চান না। সেই কারণেই এই হুমকি। অথচ তাঁরাই আবার থ্রেট কালচার নিয়ে সরব!

আরও পড়ুন- ঘূর্ণিঝড় ডানার প্রকোপে ফসল নষ্টে মিলবে শস্যবিমা, ঘোষণা কৃষিমন্ত্রীর

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...