Wednesday, June 24, 2026

আগামী বছরের প্রথমদিন থেকেই শুরু CBSE-র টেন-টুয়েলভ-এর পরীক্ষা, জেনে নিন সূচি

Date:

Share post:

আগামী বছরের প্রথমদিন থেকেই শুরু হয়ে যাচ্ছে CBSE-র ক্লাস টেন ও টুয়েলভ-এর পরীক্ষা। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে পরীক্ষার সূচি জানাল সেন্ট্রাল বোর্ড।
• ১ জানুয়ারি থেকে শুরু প্র্যাকটিক্যাল
• ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু লিখিত পরীক্ষাএদিন সেন্ট্রাল বোর্ডের তরফে অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in- আগামী বছরের পরীক্ষার সম্পূর্ণ সূচি জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) ওয়েবসাইটে টেন ও টুয়েলভ -এর সব বিষয়ের প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর ভাগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখও দ্রুত জানানো হবে। একজন পড়ুয়া ৭৫ শতাংশ উপস্থিতি থাকলে তবেই পরীক্ষায় বসতে পারবে।
সঠিকভাবে সমস্ত পরীক্ষা (Examination) পরিচালনার জন্যও স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে বোর্ড। ওয়েবসাইটে পরীক্ষার্থীদের জন্য বিষয়ের নাম, বিষয় কোড, লিখিত, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ পরীক্ষার সর্বাধিক নম্বর সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। প্রতিটি বিষয়ের জন্য সর্বোচ্চ নম্বর ১০০। এই নম্বর চারটি ধাপের পরীক্ষার মধ্যে ভাগ করা হবে। বোর্ডের নির্দেশ, সব স্কুলকে সঠিকভাবে সব নম্বর আপলোড করতে হবে। কারণ একবার আপলোড করা সংখ্যা আর পরিবর্তন হবে না।







Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...