Saturday, April 4, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি শুরুর আগেই টিম ইন্ডিয়াকে হুঙ্কার অস্ট্রেলিয়ার

Date:

Share post:

নিউজিল্যান্ড সফর শেষ হলেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতের। নভেম্বরেই অজি বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল। তবে তার আগে টিম ইন্ডিয়াকে হুঙ্কার টিম অস্ট্রেলিয়ার। বলা ভাল, বর্ডার-গাভাস্কর সিরিজ শুরুর আগে মানসিকভাবে ভারতকে চাপ বাড়ানোর রণকৌশল শুরু অস্ট্রেলিয়ার। টিম ইন্ডিয়াকে পিচ নিয়ে সতর্ক করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ।

অজি অধিনায়ক কামিন্স বলেন, “আমি তো চাইব সম্পূর্ণ ঘাসের উইকেট হোক।‌ তবে এখনই এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমাদের অপেক্ষা করতে হবে। গত কয়েক বছর দারুণ উইকেট ছিল। “ এরপরই তিনি আরও বলেন, “উইকেটে বল এবং ব্যাটের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এই ধরেনের উইকেট হলে দারুন একটা লড়াই হবে। আমি মনে করি গত বছর দিল্লি টেস্টে আমাদের জয় পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি।“

২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার -গাভাস্কর ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর ভারতীয় দল ঘোষণা হতে পারে। এখন দেখার টিম ইন্ডিয়ার দরজা কাদের ভাগ্যে খোলে।

আরও পড়ুন- ‘কেরিয়ারের সবচেয়ে খারাপ শটটা খেলে আউট’, বিরাট আউট হতেই মন্তব্য মঞ্জরেকরের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...